মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের ১৩ই জুন থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের নার্সারি প্রশিক্ষণ কর্মশালা শেষ হল শুক্রবার ১৬ই জুন। এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল গাজোলের অনদা শঙ্কর সদনে। চার দিন ধরে চলা এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেছিল ৯টি গ্রাম পঞ্চায়েত থেকে আসা ২২টি স্বনির্ভর গোষ্ঠীর ৬৬ জন মহিলা। তাদেত্র প্রত্যেকটি দলের মহিলাদের শেখানোর জন্য ও সমস্ত বিষয় দেখা শোনার জন্য উপস্থিত ছিলেন ১৫ জন সুপার ভাইজার ও একজন প্রশিক্ষক। চার দিন ধরে চলা এই কর্মশালায় ট্রেনিং দেওয়া হয় নার্সারিকে কেন্দ্র করে। হাতে কলমে শেখানোর পাশাপাশি প্রজেক্টারের মাধ্যমে দেখান হয় কি করে তারা সার, বীজ, জলের ব্যবস্থা করে চাষাবাদ করবে। গাজোল ব্লকের এর পাশাপাশি আগামীতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে চাঁচলে বলে জানান গাজোল এন আর জি এস প্রশিক্ষক শ্রীকৃষ্ণ দেব ভারমা
মালদা